About us

লোকাল গাইডস বাংলা হচ্ছে গুগল লোকাল গাইডসদের সমন্বয়ে একটি কমিউনিটি। গুগল লোকাল গাইড বলা হয় তাদেরকে যারা বিশেষ করে গুগল ম্যাপে নিয়মিত কোয়ালিটি গাইডিং করে এবং নিজ এলাকার ম্যাপকে স্প্যামমুক্ত রাখতে বদ্ধপরিকর। হাজারো লোকাল গাইডস তরুণ এবং গাইডিং প্রিয় সদস্য নিয়ে লোকাল গাইডস বাংলা গঠিত। এখানে সাধারণ লোকাল গাইড থেকে শুরু করে অভিজ্ঞ ম্যাপ এক্সপার্ট এবং তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ অনেক সদস্য রয়েছে। সকলের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই গ্রুপ পরিচালিত হয়। নিয়মিত অনলাইনে ম্যাপিং এবং গাইডিং ছাড়াও লোকাল গাইড বাংলার সদস্যরা নিয়মিত অফলাইন অথবা অনলাইন মিট-আপ এবং ইভেন্ট আয়োজন করে থাকে। লোকাল গাইড মিট-আপগুলোতে সাধারণত ম্যাপিং, গাইডিং, নতুন লোকাল গাইড তৈরি, লোকাল গাইড বিষয়ক আলোচনা, স্থানীয় পর্যটন শিল্প, ইতিহাস, ঐতিহ্যের প্রচার, গুগল ম্যাপ ও লোকাল গাইডস কমিউনিটির মাধ্যমে কীভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা যায় সেই বিষয়গুলো গুরত্ব পায়। লোকাল গাইডস বাংলাসহ সকল গুগল লোকাল গাইডরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকে। কারণ- লোকাল গাইডস প্রোগ্রামটি গুগলের একটি অফিসিয়াল প্রোগ্রাম এবং এখানে যারা অবদান রাখবে স্বেচ্ছাসশ্রমকে ভিত্তি হিসাবে ধরেই এই প্রোগ্রামটি পরিচালিত হয়ে আসছে। লোকাল গাইডস বাংলা হল বাংলাদেশসহ লোকাল গাইডস কমিউটির সকলের কাছে একটি পরিচিত নাম। নতুন লোকাল গাইড তৈরী করা, মিট-আপ বা ইভেন্ট আয়োজন করা, গুগল ম্যাপকে স্প্যামমুক্ত করা। সেই সাথে গুগল ম্যাপকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা কীভাবে তাদের ব্যবসা, প্রতিষ্ঠান এবং পন্যের প্রচার করতে পারবে সেই বিষয়ে সচেতনতা তৈরি করা

হুইলচেয়ার এক্সেসিবিলিটি প্রচারের অংশ হিসাবে আমাদের রয়েছে ‘’ম্যাপ এক্সেসিবিলিটি’’ নামক একটি আলাদা ক্যাম্পেইন। যেই ক্যাম্পেইনের ব্যনারে আমারা প্রতি বছর একাধিক মিট-আপের আয়োজন করে থাকি। এই মিট-আপগুলোতে আমরা গুগল ম্যাপে এক্সেসিবিলিটি সংক্রান্ত তথ্য সরাসরি আপডেট করে থাকি এবং পাশাপাশি ব্যবসায়ী এবং বিল্ডিং পরিচালক বা তাদের প্রতিনিধিকে এক্সেসিবিলিটি সুবিধাসমুহের গুরুত্ব বুঝানো হয়। যাতে করে বাংলাদেশের প্রতিবন্ধী সম্প্রদায়ের অধিকার বাস্তবায়ন হয় এবং তারা কারো সাহায্য ছাড়াই সকল স্থানে হুইল চেয়ার ব্যবহার করে চলাফেরা করতে পারে।

তাছাড়া এছাড়াও Lets Enrich Our Local Map নামে আমাদের আরেকটি ক্যাম্পেইন রয়েছে। কোভিড-১৯ মহামারী চলমান সময় আমরা বাংলাদেশ তথ প্রযুক্তি মন্ত্রনালয়ের সাথে কাজ করেছি ম্যাপিং কমিউনিটি পার্টনার হিসাবে। বাংলাদেশ চ্যালেঞ্জ শিরোনামের ঘরে বসে ম্যাপিং করার সেই ক্যাম্পেইনের উদ্যোক্তা হিসাবে ছিলো এটুআই, গ্রামীণফোন, প্রিনিয়র ল্যাব, ইউথ হাব, সহ আরো অনেকেই। এই ক্যাম্পেইনে লোকাল গাইডস বাংলা টিম এক্সপার্ট ম্যাপার হিসাবে কাজ করেছিলো।

লোকাল গাইডস বাংলা লোকাল গাইডস কমিউনিটির একটি আনঅফিসিয়াল গ্রুপ। লোকাল গাইডস কমিউনিটি এবং গুগল ম্যাপস কন্ট্রিবিউশান সম্পর্কিত যেকোন বিষয়ে পোস্ট শেয়ার দেওয়া যাবে আমাদের গ্রুপে। এখানে লোকাল গাইডস কমিউনিটির অনেক অভিজ্ঞ গাইড এবং ম্যাপার ছাড়াও কানেক্ট মডারেটর, গাইডিং স্টার অর্জনকারী লোকাল গাইড রয়েছেন, যারা আপনার যেকোনো বিষয়ে পরামর্শ করতে পারবেন নিজ নিজ অভিজ্ঞতার আলোকে। বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সামনে এগিয়ে চলতে অনেক সাহায্য করবে, অনুপ্রেরণা দিবে বলে আমাদের বিশ্বাস।

বিশেষ পরামর্শ: নিয়মিত আপডেট এবং সরাসরি লোকাল গাইডস অফিসিয়াল তথ্য ও পরামর্শ পেতে কানেক্ট ফোরামে (লোকাল গাইডস অফিসিয়াল ফোরাম) এক্টিভ হবেন-
ফোরাম লিংক – www.localguidesconnect.com

ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্যে!
লোকাল গাইডস বাংলা” টিম।

Local Guides Bangla is a Google Local Guides community. Google Local Guides are those who do regular quality guiding, specially on Google Maps, and are determined to keep their area’s maps spam-free. Thousands of youth and guiding enthusiasts make up Local Guides Bangla. There are many members, ranging from simple Local Guides to seasoned map experts and IT professionals.Local Guides Volunteers run the group. Apart from regular online mapping and guiding, Local Guide Bangla members regularly organize offline or online meet-ups and events. Local guide meet-ups usually focus on mapping, guiding, the creation of new local guides, discussions on local guides, the promotion of the local tourism industry, history and heritage, and how to represent Bangladesh through Google Maps and the local guide community. All Google Local Guides, including Local Guides Bangla, work on a voluntary basis. Google officially runs the Local Guides program, which relies on the voluntary contributions of its contributors. Local Guides Bangla is a familiar name to everyone in the Local Guides community, including Bangladesh. Local Guides Bangla is known for its creation of new local guides, its organization of meet-ups and events, and its use of spam-free Google Maps. We also aim to raise awareness about how traders can utilize Google Maps to advertise their businesses, organizations, and products. Additionally, our goal is to enable everyone in the modern world to find the correct and accurate route using the online map platform, without the need for human assistance. We are also contributing to the creation of new volunteer local guides by promoting quality and proper guiding education.

We have a separate campaign named “Map Accessibility” as part of the wheelchair accessibility campaign. Every year, we organize several meet-ups under the banner of the campaign. In these meet-ups, we directly update the accessibility information on Google Maps and also educate the business owners and building managers, or their representatives, on the importance of accessibility facilities. We strive to uphold the rights of the disabled community in Bangladesh, enabling them to navigate wheelchairs in any location without requiring assistance.

We have also another campaign named Let’s Enrich Our Local Map. During the ongoing COVID-19 pandemic, we worked as a mapping community partner with the Bangladesh Ministry of Information Technology. A2i, Grameenphone, Preneur Lab, Youth Hub,  and many others were the sponsors of the household mapping campaign titled Bangladesh Challenge. In this campaign, the Local Guides Bangla team worked as “Expert Mappers and Mapping Data Analysts.”

There are many experienced guides and mappers in the local guides community, as well as Connect Moderators, local guides who have earned Guiding Stars, who can advise you on anything with their expertise. I believe that practical experience and advice will help us a lot and inspire us to move forward.

Special Tip: Be active on Connect Forum (Local Guides Official Forum) for regular updates and direct Local Guides Official information and advice-
Forum Link – www.localguidesconnect.com

Thanks for joining us!
Local Guides Bangla” Team.

Thank you for joining with us!

Logo-Local-Guides-Bangla (Black)

Thank you for your interest

to the Event About us

Logo-Local-Guides-Bangla (Black)

T-SHIRT

Size Chart

Sizes
Chest
Length
S
36"
26"
M
38"
27"
L
40"
28"
XL
42"
29"
XXL
44"
30"

Get special updates about meetup, events, contest, perks from Local Guides Bangla